প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৬:২৩ পিএম (ভিজিট : ৫২৮)

X
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবার কাছে স্মার্টফোন চেয়ে সেটা কিনে না দেওয়ায় অভিমানে সাগর হোসেন (১৫) নামের দশম শ্রেণীর এক স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহত সাগর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি নতুন পাড়ার দিনমজুর আব্দুল আলীমের একমাত্র ছেলে ও হাবিবুল্লাহনগর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সাগর ভদ্র ও মেধাবী ছাত্র ছিল। সকালে তার বাবা মা তার শয়নকক্ষের দরজা ভেঙে সাগরের ঝুলন্ত লাশ দেখতে পায়। তার বাবা মায়ের খুব আদরের সন্তান ছিল স্বাগর, গ্রামের মানুষও তাঁকে খুব ভালোবাসতো। মোবাইলের কারণে তার আত্মহত্যা গ্রামের মানুষ মেনে নিতে পারছে না।
নিহত স্বাগরের পিতা আব্দুল আলীম জানান, ৭দিন পূর্বে আমার কাছে স্বাগর স্মার্টফোন কিনে দেওয়ার জন্য আবদার করে। আমি একজন দিনমজুর দামি মোবাইল কেনার মতো স্বামর্থ্য আমার নেই তাই তাকে বলেছিলাম টাকা হাতে হলে কিনে দেবো।
গতকাল শুক্রবার রাতে একসাথে খাবার খেয়ে স্বাগর তার রুমে গিয়ে শুয়ে পরে, ভোর আনুমানিক সাড়ে ৪টায় ফজরের নামাজের জন্য উঠে তার মা ফুলমালা খাতুন তাকে ডাকাডাকি করে। সাগরের কোন সাড়া না পেয়ে দরজা লাথি দিয়ে ভেঙে দেখে স্বাগর আড়ার সাথে গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলছে।
এই বিষয়ে হাবিবুল্লাহনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু বলেন, ভোর ৬টায় সাগরের এক আত্মীয় আমার কাছে গিয়ে জানায় ১০ শ্রেণীর ছাত্র সাগর গলায় দড়ি লাগিয়ে নিজ কক্ষে আত্মহত্যা করেছে। পরে তার বাড়িতে গিয়ে দেখি সাগরের লাশ নামিয়ে রাখা হয়েছে।
তিনি আরও জানান, সাগর ছাত্র হিসেবে খুব মেধাবী, নম্র ও ভদ্র ছেলে ছিল। আমরাসহ এলাকাবাসী তার আত্মহত্যার ঘটনায় খুবই মর্মাহত।
খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক পীযুষ কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় হাবিবুল্লাহনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন, পরে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন।
-বাবু/ফাতেমা