কুড়িগ্রামের উলিপুরে ফার্মেসী দোকানিকে প্রকাশ্যে কুপিয়ে জখম

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামের উলিপুরে আলমগীর হোসেন(২৬) নামে এক ফার্মেসী দোকানিকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। গুরুত্বর আহত আলমগীর হোসেন পৌরসভার

2022-08-07T11:13:32+00:00
2022-08-07T11:13:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামের উলিপুরে ফার্মেসী দোকানিকে প্রকাশ্যে কুপিয়ে জখম
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ আগস্ট, ২০২২, ১১:১৩ এএম   (ভিজিট : ৩২০)
X

কুড়িগ্রামের উলিপুরে আলমগীর হোসেন(২৬) নামে এক ফার্মেসী দোকানিকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। গুরুত্বর আহত আলমগীর হোসেন পৌরসভার বলদি পাড়া গ্রামের ইউসুফ আলীর পুত্র। বর্তমানে সে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জানা গেছে, শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উলিপুর পৌর শহরের থানা মোড়ের হেলথ কেয়ার মেডিসিন কর্ণারের দোকানি আলমগীর হোসেন পার্শ্ববর্তী ফার্মেসীতে ঔষধ নিতে যায়। এসময় পিছন থেকে চাপাতি দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায় দূবৃত্ত্বরা। পরে স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে আলমগীরকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy