হরিরামপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবার পেলো অর্থ ও খাদ্য সহায়তা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে অর্থ ও খাদ্যসহায়তা দেয়া

2022-08-07T20:49:48+00:00
2022-08-07T20:49:48+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
হরিরামপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবার পেলো অর্থ ও খাদ্য সহায়তা
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ আগস্ট, ২০২২, ৮:৪৯ পিএম   (ভিজিট : ২৪৫)
X

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে অর্থ ও খাদ্যসহায়তা দেয়া হয়েছে।

রবিবার (৭ আগস্ট) বিকেল পাঁচটার দিকে, ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে মোট ৩০ হাজার টাকা এবং মৃত ছালেহা বেগমের পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেয়া হয়৷ পাশাপাশি চারটি পরিবারকে ৩০ কেজি করে চাল এবং তিনটি করে কম্বল দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শহিদুল ইসলাম, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা লাভলু, সংরক্ষিত মহিলা সদস্য সুইটি বেগম।

উল্লেখ্য, গতকাল শনিবার সকাল সাতটার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে চারটি পরিবারের সাতটি ঘর পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ঘটনার শোকে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান ছালেহা বেগম (৭০)। গতকাল চারটি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছিলো।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy