নেত্রকোনায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু মেধা অন্বেষণ ২০২২ উপলক্ষে জেলার শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট, কাব, প্রতিবন্ধী এবং

2022-08-08T12:22:23+00:00
2022-08-08T12:22:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ১২:২২ পিএম   (ভিজিট : ২৬০)
X

নেত্রকোনায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু মেধা অন্বেষণ ২০২২ উপলক্ষে জেলার শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট, কাব, প্রতিবন্ধী এবং সাংস্কৃতিক কর্মকান্ডে পুরস্কার প্রাপ্তদের মাঝে ক্র্যাস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ (৮ আগষ্ট) রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

নেত্রকোনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনির হোসেন, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার প্রমুখ।

স্কুল পর্যায়ে জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পুরস্কার পান নেত্রকোনার প্রাচীনতম বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম শাহজাহান কবির সাজু, কলেজ পর্যায়ে শ্রেষ্ট শিক্ষকের পুরস্কার পান দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক তালুকদার এবং শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার পায় দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী পূর্ণতা সরকার এবং কুইজ প্রতিযোগীতায় প্রতিবন্ধী কোটায় প্রথম পুরস্কার পায় নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিতিবন্ধী শিক্ষার্থী অঙনা চৌধুরী।

এছাড়া বঙ্গবন্ধু মেধা অন্বেষণে সৃজনশীল প্রতিযোগিতায় বিজ্ঞানে এবং ইংরেজী রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার পায় নেত্রকোনা আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যলয়ের শিক্ষার্থী নওশাদ ইসলাম রিহান। এছাড়া, কেরাত, নাথ,রবীন্দ্র নজরুল, লোক সঙ্গীত, জারি গানের জন্য পুরস্কার বিতরণ করা হয়।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy