নাটোরের বড়াইগ্রামে বঙ্গমাতার জন্মদিন পালন

মোতালেব হোসেন, নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও কেক

2022-08-08T14:34:30+00:00
2022-08-08T14:34:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরের বড়াইগ্রামে বঙ্গমাতার জন্মদিন পালন
মোতালেব হোসেন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ২:৩৪ পিএম   (ভিজিট : ২৯৯)
X

নাটোরের বড়াইগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

দিনটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এর উদ্যোগে  আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

বনপাড়া পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাহিদ পারভেজ, সহ-সভাপতি আবদুল মান্নান।

এসময় বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ,বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বক্তারা বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন। আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy