রাজশাহীতে র‍্যাবের হাতে ধর্ষক আবদুল্লাহ-আল কাফী আটক

সোহেল রানা, রাজশাহী তানোর

সারাবাংলা

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মদিনা নগরস্থ আলিফ লাম মীম ভাটা বিমান চত্ত্বর রোডের ই-কাইট ইলেক্ট্রনিক্স কোম্পানীর এরিয়া ম্যানেজার

2022-08-08T16:13:22+00:00
2022-08-08T16:17:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে র‍্যাবের হাতে ধর্ষক আবদুল্লাহ-আল কাফী আটক
সোহেল রানা, রাজশাহী তানোর
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৪:১৩ পিএম  আপডেট: ০৮.০৮.২০২২ ৪:১৭ পিএম  (ভিজিট : ৫৪৮)
X

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মদিনা নগরস্থ আলিফ লাম মীম ভাটা বিমান চত্ত্বর রোডের ই-কাইট ইলেক্ট্রনিক্স কোম্পানীর এরিয়া ম্যানেজার আবদুল্লাহ আল কাফী (২৮), পিতা মোঃ আজিজুল, সাং গুড়ইল কৃষ্ণপুর, থানা- তানোর, জেলা- রাজশাহী, বর্তমানে- জনৈক সার্জেন্ট(অবঃ) মোঃ আমিনুল ইসলামের ভাড়াটিয়া, ৩য় তলা, আলিফ লাম মীম ভাটা বিমান চত্ত্বর রোড, থানা- চন্দ্রিমা, রাজশাহী মহানগর তার অফিসে কর্মরত নারী সদস্যদের বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিত এবং শারীরিক ভাবে লাঞ্চিত করত।

আসামী আবদুল্লাহ আল কাফী তার অফিসের ০২ (দুই) জন নারী সদস্যকে একাধিক বার বিভিন্ন কাজের নাম করে উক্ত অফিসের ৩য় তলায় তার ভাড়াটিয়া বাসায় নিয়ে গিয়ে ভিকটিমদের জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে।

একজন ভিকটিম গুরুতর অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে র‍্যাব-৫ রাজশাহীতে অভিযোগ জানালে বিষয়টি সম্পর্কে উর্ধ্বতন অফিসার অবগত হয়ে ভিকটিমদ্বয়কেসহ উক্ত আসামী আবদুল্লাহ আল কাফী কে ০৭/০৮/২০২২ ইং তারিখ ১৫.৩০ ঘটিকায় উক্ত অফিসের ৩য় তলায় তার ভাড়াটিয়া বাসা হতে গ্রেফতার করে এবং আসামীর কক্ষ তল্লাশী করে খালি বিয়ার ক্যান, যৌন বর্ধক স্প্রে, কনডম এবং একজন ভিকটিমের সনাক্তকৃত হাতের ব্রেসলেটসহ ইত্যাদি আলামত জব্দ করা হয়।

সূএ: র‍্যাব-৫ রাজশাহী


-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy