সখীপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী পালন

সারাবাংলা

সিরাজুস সালেকীন, (সখীপুর) টাঙ্গাইলবঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সখীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা

2022-08-08T16:18:26+00:00
2022-08-08T16:18:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সখীপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী পালন
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৪:১৮ পিএম   (ভিজিট : ২৬০)
X

সিরাজুস সালেকীন, (সখীপুর) টাঙ্গাইল

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সখীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলমের সভাপতিত্বে র‌্যালি, আলোচনাসভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান হয়েছে। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা (লুৎফা আনোয়ার), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশমত আরা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ইশরাত জাহান বিথী, উপজেলা ইন্সট্রাক্টর হেলেনা পারভীন। 

অনুষ্ঠানে উপজেলার পাঁচজন দরিদ্র উপকারভোগীকে পাঁচটি সেলাই মেশিন হস্তান্তর করা হয় এবং দুইজন দরিদ্র উপকারভোগী কে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy