বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকীতে বারহাট্টায় সেলাই মেশিন বিতরণ

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় সোমবার (৮ আগষ্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার

2022-08-08T16:26:30+00:00
2022-08-08T16:26:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকীতে বারহাট্টায় সেলাই মেশিন বিতরণ
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৪:২৬ পিএম   (ভিজিট : ২৯০)
X

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় সোমবার (৮ আগষ্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম শুভ জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে বারহাট্টায় সেলাইমেশিন বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৮ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মাইনুল হক কাশেম,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়লা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, বারহাটা থানার অফিসার ইনচার্জ লুৎফুল হক, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, বারহাট্টা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ ফরিদ, বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম আজাদ বকুল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিনয় শর্মা সহ, আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ,সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

বারহাট্টা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুস্থ, অসহায় মহিলাদের মাঝে সেলাইমেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এসময় সকলেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy