আলেমদের উদ্যোগে কেন্দুয়াতে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকীতে কোরান খতম ও দোয়া মাহফিল

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়াতে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার ( ৮ আগস্ট)

2022-08-08T16:37:10+00:00
2022-08-08T16:37:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আলেমদের উদ্যোগে কেন্দুয়াতে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকীতে কোরান খতম ও দোয়া মাহফিল
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৪:৩৭ পিএম   (ভিজিট : ৩২০)
X

নেত্রকোনার কেন্দুয়াতে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ( ৮ আগস্ট) সকাল ১১ টায় কেন্দুয়া ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে অফিস কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আলেম উলামাদের অংশ গ্রহণে কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দুয়া ইসলামি ফাউন্ডেশন শিক্ষক সমিতির সভাপতি মওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম আকন্দ,মওলানা আব্দুল কাউয়ুম,  ইফার মডেল মসজিদের কেয়ারটেকার মওলানা আব্দুস ছালাম, মওলানা মোজাম্মেল হোসেনসহ ইসলামি ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসলিম উম্মাহ। 

কোরান খতম শেষে বঙ্গমাতার বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকীতে বেগম মুজিবের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ইফার মডেল মসজিদের কেয়ারটেকার মওলানা আব্দুস ছালাম। 

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy