সীতাকুণ্ডে দুই হাজার লিটার টিসিবির সয়াবিন তেল উদ্বার

সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

শোকের মাস আগস্টে সারাদেশে নিম্ন আয়ের ১ কোটি পরিবারকে টিসিবি'র মাধ্যমে স্বল্পমূল্যে বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ উদ্যোগ নিয়েছে সরকার।

2022-08-08T16:40:31+00:00
2022-08-08T16:40:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে দুই হাজার লিটার টিসিবির সয়াবিন তেল উদ্বার
দোকানদারকে জেল ও জরিমানা
সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৪:৪০ পিএম   (ভিজিট : ৩৩০)
X

শোকের মাস আগস্টে সারাদেশে নিম্ন আয়ের ১ কোটি পরিবারকে টিসিবি'র মাধ্যমে স্বল্পমূল্যে বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ উদ্যোগ নিয়েছে সরকার। "টিসিবি কর্তৃক বিতরণকৃত পণ্য সামগ্রী এক অসাধু ডিলারের কাছ থেকে ক্রয় করে বোতল পরিবর্তন করে খুচরা বাজারে বিক্রয় করা হচ্ছে"- এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

গত রবিবার (৭ জুলাই) বিকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল কাঁচা বাজারের মাসুদ স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাসুদ স্টোর হতে টিসিবি'র মাধ্যমে বিক্রয়যোগ্য ২ হাজার লিটার সয়াবিন তেল এবং ১০০ টি খালি বোতল জব্দ করা হয়েছে।

মোড়ক পরিবর্তন করে অবৈধ উপায়ে টিসিবি পণ্য মজুদ ও বিক্রয় করায় মাসুদ স্টোরের স্বত্বাধিকারীরা মোহাম্মদ মাসুদকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা ও প্রায় ২ হাজার লিটার টিসিবি'র মাধ্যমে বিক্রয়যোগ্য সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

এ অভিযান শুরু হওয়ার ১ মিনিট পূর্বে মাসুদকে ফোন করে অভিযানের তথ্য জানিয়ে পালিয়ে যেতে উদ্বুদ্ধ করায় একই বাজারের দোকানদার রুবেলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy