নলছিটি উপজেলা ছাত্রলীগের সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

কাজী সোলায়মান সুমন, (ঝালকাঠি) জেলা প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হানকে সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে

2022-08-08T16:47:14+00:00
2022-08-08T16:47:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলছিটি উপজেলা ছাত্রলীগের সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ
কাজী সোলায়মান সুমন, (ঝালকাঠি) জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৪:৪৭ পিএম   (ভিজিট : ৩৩২)
X

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হানকে সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে সাত দিনের মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

রোববার (৭ আগস্টও) ঝালকাঠি জেলা ছাত্র লীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঝালকাঠি জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বিরোধী দলের সাথে সম্পর্ক রেখে সংগঠনের ক্ষতির কাজে লিপ্ত, সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মোঃ দিদারুল আলম রায়হান (সাধারণ সম্পাদক), বাংলাদেশ ছাত্রলীগ, নলছিটি উপজেলা শাখা আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণ আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদ এর নিকট ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হলো।

কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান বলেন, যেহেতু আমি এর আগে অব্যহতি চেয়েছি তাহলে কেন কারণ দর্শানো নোটিশ গ্রহন করবো। কেন ছাত্রলীগের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন অংশগ্রহণ নেই এই প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন অব্যহতি পত্র দিয়েছি এরপর থেকে কোন কার্যক্রমে ছিলাম না। আমি ছাত্রলীগের দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এখন সিনিয়র সংগঠনে যাবো এরজন্য নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy