গৌরীপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মজিবের ৯২তম জন্ম বার্ষিকী পালিত

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)

সারাবাংলা

‘মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’- এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (০৮ আগস্ট) সকালে

2022-08-08T16:56:38+00:00
2022-08-08T16:56:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গৌরীপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মজিবের ৯২তম জন্ম বার্ষিকী পালিত
হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৭৭২)
X

‘মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’- এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (০৮ আগস্ট) সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীনের সঞ্চালনায় পাবলিক হলে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ভূমি মোসাঃ নিকহাত আরা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নাজিমুল ইসলাম প্রমুখ।  

এ সময় ৫ জন দুঃস্থ নারীর মাঝে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের ৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়। 

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy