নড়াইলে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে অসহায় প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন

2022-08-08T17:02:35+00:00
2022-08-08T17:02:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৫:০২ পিএম   (ভিজিট : ২৯৫)
X

নড়াইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে অসহায় প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও নগদ টাকা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমি রাণী মজুমদার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীর মুক্তিযোদ্ধা এসএ মতিন সহ আরো অনেকেই আলোচনা সভা শেষে অসহায় প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। জেলায় মোট ২৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়। এর মধ্যে সদরে ১৪ জন, লোহাগড়ায় ৫ জন এবং কালিয়ায় ৫ জন। একই সাথে জেলায় মোট ৩০ জন অসহায়কে উপায়ের (অনলাইন ব্যাংকিং) মাধ্যমে ২ হাজার টাকা করে প্রদান করা হয়।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy