ভূঞাপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মহিলা ট্রেনিং সেন্টার

2022-08-08T19:22:29+00:00
2022-08-08T19:22:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৭:২২ পিএম   (ভিজিট : ২৭৯)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মহিলা ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (০৮ আগস্ট) সকালে ভূঞাপুর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সদস্য তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, এমপি ছোট মনিরের সহধর্মিনী ঐশী খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নূরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য মোঃ আজহারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় এমপি ছোট মনিরের সহধর্মিনী ঐশী খানের ব্যক্তিগত অর্থায়নে ২০টি সেলাই মেশিন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের অধীন ৭টি সেলাই মেশিন প্রদান করা হয়। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মহিলা ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন এমপি ছোট মনির।
 
-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy