আখাউড়া ইমিগ্রেশনে ৬ লাখ টাকাসহ বিজিবির হাতে ৩ হুন্ডি ব্যবসায়ী আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন হয়ে ভারত থেকে দেশে ফেরার পথে তিন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ

2022-08-08T20:49:23+00:00
2022-08-08T20:49:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়া ইমিগ্রেশনে ৬ লাখ টাকাসহ বিজিবির হাতে ৩ হুন্ডি ব্যবসায়ী আটক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৮:৪৯ পিএম   (ভিজিট : ৪৬৬)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন হয়ে ভারত থেকে দেশে ফেরার পথে তিন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে নগদ ৬ লক্ষ ৭ হাজার টাকা, ২৬০০ ভারতীয় রুপি ও ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে আখাউড়া চেকপোষ্টের ৬০ বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলো লক্ষ্মীপুর জেলার পশ্চিম চৌপলি গ্রামের বাসিন্দা এ,কে,এম সাইফুল্লাহ খানের ছেলে মোঃ কামরুজ্জামান খান (৩৮), কুমিল্লা জেলার হোমনা উপজেলার আব্দুল খাইয়ুমের ছেলে মোঃ মনিরুল হোসেন (৪৩) এবং কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার পাচকহানিয়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম (৪০)।

আখাউড়া আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ কামাল উদ্দিন বলেন,  ওই তিন বাংলাদেশি নাগরিক দুপুরে আগরতলা থেকে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।  এসময় আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের ব্যাগেজ তল্লাশী করে নগদ ৬ লক্ষ ৭ হাজার টাকা, ২ হাজার ৬শ ভারতীয় রুপি এবং বিভিন্ন মালামাল জব্দ করে। আটককৃতরা হুন্ডি ব্যবসায়ী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

আটককৃদের বিরুদ্ধে মামলা পক্রিয়াধীন। মামলা দিয়ে আখাউড়া থানায় সোপর্দ করা হবে।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy