বঙ্গমাতার জন্মদিনে কক্সবাজারে অসহায় নারীরা পেলেন সেলাই মেশিন

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায়,বিধবা,স্বামী পরিত্যক্তা ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণসহ নানান আয়োজনের মধ্য দিয়ে

2022-08-08T21:11:08+00:00
2022-08-08T21:11:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বঙ্গমাতার জন্মদিনে কক্সবাজারে অসহায় নারীরা পেলেন সেলাই মেশিন
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৯:১১ পিএম   (ভিজিট : ৩৬০)
X

আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায়,বিধবা,স্বামী পরিত্যক্তা ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণসহ নানান আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় ৷

মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা- এই শ্লোগান সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজন করা হয় ৷

এরপর বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলার সদর উপজেলাসহ ৭টি উপজেলার অসহায়,বিধবা,স্বামী পরিত্যক্তা ও দুঃস্থ নারীদের মাঝে ৬০টি সেলাই মেশিন বিতরণ, ৩০ জন দরিদ্র নারীকে দুই হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

এছাড়া ১৫ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদান ৫ লক্ষ ১০ হাজার টাকা।

আলোচনা সভায় কক্সবাজার জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংসদ কানিজ ফাতেমা, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ হাসানুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদ ইকবাল ৷

এছাড়া ও জেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ,জাতীয় মহিলা সংস্থা,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর,জেলার অন্যান্য দপ্তর প্রধানবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার নারীবৃন্দ উপস্থিত ছিলেন ৷

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy