রংপুর বদরগঞ্জ পৌরসভায় দুদকের অভিযান

রংপুর ব্যুরো

সারাবাংলা

টেন্ডার আহ্বান না করে ঘুষের বিনিময়ে পছন্দের ঠিকাদারদের দিয়ে করানোর অভিযোগের দুদকের সজেকা রংপুর বদরগঞ্জ পৌরসভায় অভিযান পরিচালনা

2022-08-08T21:22:38+00:00
2022-08-08T21:22:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রংপুর বদরগঞ্জ পৌরসভায় দুদকের অভিযান
রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৯:২২ পিএম   (ভিজিট : ২৯৯)
X

টেন্ডার আহ্বান না করে ঘুষের বিনিময়ে পছন্দের ঠিকাদারদের দিয়ে করানোর অভিযোগের দুদকের সজেকা রংপুর বদরগঞ্জ পৌরসভায় অভিযান পরিচালনা করেছেন।

সোমবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। 

দূদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক জানান, সুনিদিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, রংপুর-এর সহকারী পরিচালক জনাব মো. বেলাল হোসেন, উপসহকারী পরিচালক এ.কে.এম. নূরে আলম সিদ্দিকী ও উপসহকারী পরিচালক জনাব জয়ন্ত সাহার সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান  পরিচালনা করেছে। 

এনফোর্সেমেন্ট টিম অভিযান পরিচালনাকালে সরেজমিনে উক্ত দপ্তর পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই-বাছাই করে। টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি, সহকারী প্রকৌশলী ও এসময় উক্ত স্থানে উপস্থিত কয়েকজনের বক্তব্য রেকর্ড করে। অত্র কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা অভিযোগ সংশ্লিষ্ট কোন রেকর্ডপত্র দুদক টিমকে প্রদর্শন করতে পারেন নাই।  এনফোর্সেমেন্ট টিম অভিযান পরিচালনাকালে সরেজমিনে উক্ত দপ্তর পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই-বাছাই করে। 

বদরগঞ্জ পৌরসভার ময়র আহসানুল হক চৌধুরী টুটুল বলেন,  অভিযোগটি ভিত্তিহীন। তিনি আরো বলেন, বৃষ্টি হলে বদরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে থানারোড পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি থেকে জনদুর্ভোগ হ্রাস করতেই নিজ অর্থায়নে ১৬২ মিটার দৈর্ঘ্যের ড্রেনটি তারা করে দিয়েছে এবং  নিজ অর্থায়নে করার কারণে কাউকেই টেন্ডার দেওয়া হয়নি।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy