উত্তাল সাগর : ঝড়ের কবলে ট্রলারডুবিতে ২ জেলে নিখোঁজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছধরার দুটি ট্রলার ডুবে গেছে। দুই ট্রলারে থাকা ২২ জেলে জীবিত

2022-08-09T19:41:31+00:00
2022-08-09T19:51:08+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
উত্তাল সাগর : ঝড়ের কবলে ট্রলারডুবিতে ২ জেলে নিখোঁজ
সাগরে থাকা আটটি ট্রালরসহ অর্ধশতাধিক জেলের খোঁজ মিলছে না
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৭:৪১ পিএম  আপডেট: ০৯.০৮.২০২২ ৭:৫১ পিএম  (ভিজিট : ৭৯৫)
X

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছধরার দুটি ট্রলার ডুবে গেছে। দুই ট্রলারে থাকা ২২ জেলে জীবিত উদ্ধার হলেও সিরাজুল ইসলাম (৫০) ও সিদ্দিক প্যাদা (৫৫) নামের দুজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে পায়রা বন্দরের শেষ ফেয়ার বয়া এলাকায় এ ঘটনা ঘটে। ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই ট্রলারের মালিক আনোয়ার ও সুজন।

এছাড়া সাগরে থাকা আটটি ট্রালরসহ অর্ধশতাধিক জেলের খোঁজ মিলছে না বলে জানিয়েছেন মহিপুর ও আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

ডুবে যাওয়া একটি ট্রলারের মাঝি কাওসার জানান, আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমরা প্রায় ৫০টি ট্রলার একস্থানে নোঙর করে রেখেছিলাম। হঠাৎ উত্তাল ডেউয়ে দুটি ট্রলার তলিয়ে যায়। অন্য ট্রলার আমাদের ২২ জনকে উদ্ধার করে আর দুজনের এখনো খোঁজ মেলেনি। আর ট্রলার কোথায় আছে তাও বলতে পারছি না।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বিষয়টি জেলেরা আমাদের জানিয়েছে। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy