প্রকাশ: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১২:৩৯ পিএম (ভিজিট : ২৫৮)

X
মঙ্গলবার (৯ই আগষ্ট) দুপুরে সাঁথিয়া উপজেলাধীন সিএন্ডবি বাজারের তিনটি হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন।
এ সময় সি এন্ড বি বাজারের জি এস হোটেল, আপ্যায়ন হোটেল ও রফিকের হোটেল কে অস্বাস্থ্যকর পরিবেশ ও রেস্টুরেন্ট লাইসেন্স না থাকার দায়ে তাদের প্রত্যেকে ১ হাজার করে মোট ৩ হাজার টাকা অর্থদন্ড করেছে।
পরে সকল হোটেল মালিকদের স্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের নির্দেশ ও লাইসেন্স করার পরামর্শ দেন।
অন্যদিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মাজিস্ট্রেট মনিরুজ্জামান উপজেলাধীন শশদিয়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে কাবিল হোসেন কে দেশি- বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী কোম্পানীর লেবেল ও লগো ব্যবহার করে নকল প্রসাধনী প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬(ছয়) মাসের কারাদন্ড এবং ৪০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ সিদ্দিকুল ইসলামের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে, নির্বাহী মাজিস্ট্রেট মনিরুজ্জামান জানান, জব্দকৃত নকল প্রসাধনী সকলের উপস্থিতিতে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
-বাবু/শোভা