প্রকাশ: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১:৪৫ পিএম (ভিজিট : ২৫৮)

X
সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সেবা নিশ্চিতকরণে জনগনের অংশগ্রহণ এবং যৌথ পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে লাকসামে ইন্টারফেইস সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ আগষ্ট (বুধবার) সকালে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের পাশাপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির সহায়তায় ও সিভিএ কোর কমিটির আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য শামীমা আক্তারের সভাপতিত্বে ও সিভিএ ওয়ার্কিং কমিটির সদস্য আয়েশা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন। এতে স্বাগত বক্তব্য রাখেন মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন সিভিএ কোর কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সেবা নিশ্চিতকরণে জনগনের অংশগ্রহণ এবং যৌথ পরিকল্পনা প্রনয়নের বিষয়ে তথ্য উপস্থাপন করেন সিটিজেন ভয়েস এন্ড অ্যাকশন ওয়ার্কিং গ্রুপের সদস্য শিক্ষার্থী ফারিজা বিনতে নুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম এরিয়া কোর্ডিনেশন অফিসের ফিল্ড টেকনিক্যাল স্পেশালিস্ট অফিসার এম.এ আজিজ, লাকসাম এপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, মহসিন খান, লাকি গমেজ, অশেষ রেমা, স্পন্সরশীপ ও সাপোর্ট সিস্টেম অফিসার লিজা হালদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে নারী নেতৃত্ব তৈরি দক্ষতা বৃদ্ধি বিশেষ করে শিশুদের শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা বিধানে সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয়ভাবে এবং মাঠ পর্যায়ে এডভোকেশী করার জন্য প্রতিষ্ঠা করেছে সিটিজেন ভয়েস এন্ড অ্যাকশন। এর ব্যবহারের মাধ্যমে এলাকায় সামাজিক নিরাপত্তা ও মানসম্মত সেবা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করি।
এছাড়াও অনুষ্ঠানে বয়স্ক ভাতা, দুঃস্থ মহিলা ভাতা, কাবিখা, প্রতিবন্ধি ভাতা, বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ভাতার মানদন্ড উপস্থাপন করায় প্রধান অতিথি সিটিজেন ভয়েস এন্ড অ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্রুপের সদস্যদের ধন্যবাদ জানান।
-বাবু/শোভা