নেত্রকোনায় গ্রামীণ ফোনের টাওয়ার থেকে মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনা বড়স্টেশন এলাকায় গ্রামীণ ফোনের টাউয়ারের উপর থেকে মোহাম্মদ (১২) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।বুধবার (১০

2022-08-10T13:49:15+00:00
2022-08-10T13:49:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় গ্রামীণ ফোনের টাওয়ার থেকে মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১:৪৯ পিএম   (ভিজিট : ৪৪৩)
X

নেত্রকোনা বড়স্টেশন এলাকায় গ্রামীণ ফোনের টাউয়ারের উপর থেকে মোহাম্মদ (১২) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ আগষ্ট) দুপুরে জেলা শহরের সাতপাই বড় রেল স্টেশন এলাকায় গ্রামীণের টাওয়ারের উপর থেকে তাকে উদ্ধার করে নেত্রকোনা ফায়ার সার্ভিসের লোকজন।

মোহাম্মদ কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। সে শহরের সাতপাই উক্ত টাওয়ার সংলগ্ন মাদ্রাসাতুল আরকাম মাদ্রাসায় হিফজ বিভাগে লেখাপড়া করত।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আনোয়ার হোসেন জানান, বুধবার ভোরে গ্রামীণ ফোনের টাওয়ারের উপরে উঠে দাড়িয়ে থাকে মোহাম্মদ। পরে স্হানীয় লোকজন টাউয়ারের উপরে তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় দীর্ঘ ৬ ঘন্টা উদ্ধার অভিযানের পর তাকে টাওয়ারের উপর থেকে নিরাপদে নামিয়ে আনে। পরে উদ্ধার কর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে সুস্থ রয়েছে। তবে এখন এ ঘটনার কারন জানা যায়নি।

উল্লেখ্য যে, সাতপাই বড় স্টেশনের এই টাওয়ারের বাউন্ডারি সীমানাটি অরক্ষিত থাকার কারনে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে জানান এলাকাবাসী।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy