গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন, বাংলাদেশ সম্পাদক ফোরাম’ নেতৃবৃন্দ।
বুধবার (১০ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন ‘বাংলাদেশ সম্পাদক ফোরাম’ বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও সম্পাদক ফোরামের প্রধান উপদেষ্টা, ডেইলী অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে সম্পাদকবৃন্দ বুধবার সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে রওনা হয়ে দুপুর ১২টায় টুঙ্গিপাড়া এসে পৌছলে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার স্থানীয় সাংবাদিকরা তাদের অভ্যর্থনা জানান। পরে তারা বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় সম্পাদক ফোরামের আহ্বায়ক-দৈনিক বাংলাদেশ বুলেটিনের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব- দৈনিক আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, উপদেষ্টা- দৈনিক বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, দৈনিক ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন , নির্বাহী পরিষদ সদস্য -দৈনিক সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ, দৈনিক বাংলাদেশের আলো’র সম্পাদক মাফিজুর রহমান খান বাবু , দৈনিক জনতা সম্পাদক মো: আহসান উল্লাহ, দৈনিক আমার বার্তা সম্পাদক জসীম উদ্দিন, ডেইলী সিটিজেন টাইম সম্পাদক নাজমুল হাসান তৌফিক, দৈনিক সমকালে সময়ের সম্পাদক মোঃ নূর হাকিম, দৈনিক গণমুক্তি সম্পাদক শাহাদাত হোসেন শাহীন, দৈনিক সংবাদ সারাবেলা সম্পাদক আব্দুল মজিদ, দৈনিক মুখপাত্রের সম্পাদক শেখ জামাল , দৈনিক অগ্রসর সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরী, দৈনিক বাণিজ্য প্রতিদিন সম্পাদক এ কে এম রাশেদ শাহারিয়ার পলাশ, বাংলাদেশ কন্ঠ সম্পাদক ফারুক খান, একুশে সংবাদ সম্পাদক হেদায়েতউল্লাহ মানিক, দি ডেইলী কান্ট্রি টুডে সম্পাদক হেমায়েত হোসেন, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক আয়ান শর্মা, ময়মনসিংহের দৈনিক স্বদেশ সংবাদ সম্পাদক জগদীশ সরকার, সিলেটের দৈনিক মিরর সম্পাদক নূর আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, পিতা মুজিবের কন্যা বঙ্গবন্ধুর দৌহিত্র বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আসুন আমরা তার হাতকে শক্তিশালী করি। শোকাবাহ আগস্টের ১০ম দিনে বাংলাদেশ সম্পাদক ফোরামের নেতৃবৃন্দ বাঙ্গালি ও বাংলাদেশী জাতি স্বত্ত্বার প্রধান রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সৌধে এসে সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।
তারা বলেন, এই আগস্ট মাস বাঙ্গালির জাতীর জীবনে শুধু শোকবহ নয় এই আগস্ট মাস বাঙ্গালির ইতিহাসে সবচেয় বড় কলঙ্কজনক। পিতা মুজিব আমাদের কাছে মৃত্যুঞ্জয়ী।
পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও সম্পাদক ফোরামের প্রধান উপদেষ্টা ডেইলী অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং নেতৃবৃন্দকে নিয়ে মাজার, জাদুঘরসহ বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান ঘুরে দেখেন।
-বাবু/ফাতেমা