কালীগঞ্জে বেকার যুবকদের আউট সোর্সিং প্রশিক্ষণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে ২০ দিনের আউট সোর্সিং বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। কারোনাকালীন সময়ে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আয়

2022-08-10T14:17:02+00:00
2022-08-10T14:17:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে বেকার যুবকদের আউট সোর্সিং প্রশিক্ষণ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ২:১৭ পিএম   (ভিজিট : ২৫৩)
X

গাজীপুরের কালীগঞ্জে ২০ দিনের আউট সোর্সিং বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। কারোনাকালীন সময়ে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

বুধবার (১০ আগস্ট) সকালে কালীগঞ্জ উপজেলা ব্যানবেইস ট্রেনিং সেন্টারে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের করেন উদ্বোধন ইউএনও মো. আসসাদিকজামান।

জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক সহায়তায় আউট সোর্সিং বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেকালীগঞ্জ উপজেলা পরিষদ।উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় প্রশিক্ষণটি বাস্তবায়ন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।প্রশিক্ষণে উপজেলার ২০ জন বেকার যুবক-যুবতি অংশগ্রহন করেন।

উদ্বোধনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন, ব্যানবেইসের সহকারী প্রোগ্রামার উজ্জল কুমার শীল, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ শেখ হালিমা ফারহানা মিতু, বাংলা টিভির সাংবাদিক রফিক সরকার, সমকালের সাংবাদিক আহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy