ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালি দেওয়ায় যুবক গ্রেফতার

মিনারুল ইসলাম, মেহেরপুর

সারাবাংলা

তেলের মূল্যে বৃদ্ধি পাওয়ায় ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালি দেওয়ায় মেহেরপুরের গাংনীতে আবু তালেব নামের এক যুবককে গ্রেফতার করেছে

2022-08-11T12:59:20+00:00
2022-08-11T13:01:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালি দেওয়ায় যুবক গ্রেফতার
মিনারুল ইসলাম, মেহেরপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ১২:৫৯ পিএম  আপডেট: ১১.০৮.২০২২ ১:০১ পিএম  (ভিজিট : ৩৬৩)
X

তেলের মূল্যে বৃদ্ধি পাওয়ায় ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালি দেওয়ায় মেহেরপুরের গাংনীতে আবু তালেব নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যে রাতে উপজেলার গাড়াবাড়িয়া গ্রাম থেকে আবু তালেবকে গ্রেফতার করা হয়। আবু তালেব কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের হারুন অর রশিদ হারুর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালি দেওয়ায় গাংনী উত্তরপাড়ার আবুল খায়েরের ছেলে শেখ আসাদুজ্জামান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। মামলা নং ০৮ তাং ১১.০৮.২২ ইং।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশিকুর রহমান জানান, মামলার আসামী আবু তালেবকে গ্রেফতার করার পর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy