প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৪:০১ পিএম (ভিজিট : ৩৭০)

X
বরিশালের হিজলা উপজেলায় স্কুল ছাত্র নুরু বাবুর্চির ছেলে এছান বাবুর্চি কে নির্মমভাবে কুপিয়ে হত্যা চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে আজ ১১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মানববন্ধনের আয়োজন করেন কাউরিয়া স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।
হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু শিকদার জানান এর আগেও ওর বাবাকে খুন করেছে পারিবারিক জায়গা জমির দ্বন্দ্ব নিয়ে। আবার ওকেও নির্মমভাবে হত্যার চেষ্টা করেছে। এলাকায় একটি আতঙ্ক বিরাজ করছে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
নুরু বাবুর্চির মেজো ছেলে এনামুল হক বাবুর্চি বলেন, আমার বাবাকে যারা হত্যা করেছে তারাই আবার আমার ছোট ভাই এছান কে নির্মমভাবে কুপিয়ে জখম করেছে হত্যার উদ্দেশ্যে। সে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে ঢাকার একটি হাসপাতালে। আমরা এই হত্যা চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি চাই।
মাসুম বিল্লাহ জানান, এছান বাবুর্চি আমাদের স্কুলের ছাত্র আমরা একসাথে পড়ালেখা করি। সে ভালো ছেলে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার জন্য চেষ্টা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই ভবিষ্যতে এই রকম নেক্কারজনক ঘটনা কারো সাথে যেন না ঘটে।
উল্লেখ্য: গত ৫ ই আগস্ট বুধবার সন্ধ্যার দিকে গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজার সংলগ্ন ফরিদ ডালির বাসার কাছাকাছি এই হতাহতের ঘটনা ঘটে।
-বাবু/শোভা