পিরোজপুরের ইন্দুরকানীতে ১০ গ্রাম প্লাবিত

এস.এম. আকাশ, পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

সাগরের লঘু চাপের প্রভাবে পিরোজপুরের ইন্দুরকানীর কচাঁ ও বলেশ্বর নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী গ্রামডুবে যাওয়ায়

2022-08-11T17:08:12+00:00
2022-08-11T17:08:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পিরোজপুরের ইন্দুরকানীতে ১০ গ্রাম প্লাবিত
এস.এম. আকাশ, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৫:০৮ পিএম   (ভিজিট : ২৮৪)
X

সাগরের লঘু চাপের প্রভাবে পিরোজপুরের ইন্দুরকানীর কচাঁ ও বলেশ্বর নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী গ্রাম ডুবে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে বাসিন্দারা।

বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানিতে উপজেলার কচা নদীর টগড়া, চরবলেশ্বর, খোলপটুয়া, চন্ডিপুর, দক্ষিণ ইন্দুরকানী, কালাইয়া, চাড়াখালী, টেংরাখালী, চাড়াখালী গুচ্ছগ্রাম সহ নদীতীরবর্তী অধিকাংশ গ্রাম ডুবে যায়। ডুবে গেছে পাড়েরহাট বন্দর। এছাড়া পত্তাশী এস দাখিল মাগ্রাসা ও উত্তর কলারণ আজাহার আলী দাখিল মাদ্রাসার মাঠও ক্লাশ রুমের আংশিক ডুবে যাওয়ায় জোয়ার আসার পর ছুটি দেয়া হয়েছে। টগড়া গ্রামের ছিদ্দিকুর রহমান জানান, নদীতে বেড়ী বাঁধ না থাকায় জোয়ারের পানিতে বাড়ী ঘর ডুবে গেছে। এসময় আমাদের পানির সাথে মোকাবেলা করে টিকে থাকতে হয়।

পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন তালুকদার জানান, পানি বৃদ্ধি পাওয়া পাড়েরহাট বন্দর সহ নদীতীরবর্তী গ্রামগুলো ডুবে যাওয়ায় এলাকার মানুষ দূর্ভোগে রয়েছে।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy