কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশ বক্সে বাসের ধাক্কা: নিহত ১

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশ বক্সে বাসের ধাক্কায় পথচারী এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন

2022-08-11T21:16:16+00:00
2022-08-11T21:23:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশ বক্সে বাসের ধাক্কা: নিহত ১
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৯:১৬ পিএম  আপডেট: ১১.০৮.২০২২ ৯:২৩ পিএম  (ভিজিট : ৬১০)
X

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশ বক্সে বাসের ধাক্কায় পথচারী এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন (৭০) উপজেলার সহদেবপুর ইউনিয়নের পাঠন্দ দ্বিমুখা গ্রামের মৃত রবি শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে ট্রাফিক পুলিশ বক্সের আগে একটি রিকশা, ট্রাক ও পিকআপকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে এক পথচারী বৃদ্ধা নিহত হয় ও আহত হয় দুজন। আহতদের মধ্যে রিক্সাচালক শহিদুলের অবস্থা গুরুতর।  তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবুল আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ ফাড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, এঘটনায় আহত হয় আরও দুজন। তাদের মধ্যে রিক্সাচালক শহিদুলের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy