ঢাকার কেরাণীগঞ্জে ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় ১১হাজার ২০৭ পিছ ইয়াবাসহ মোঃ সেলিম (২৮) নামে এক মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
শুক্রবার সকালে র্যাবের মিডিয়াসেল থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন র্যাব-১০ সিইও ডিআইজি মাহফুজুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক ৩৩ লক্ষ ৬২ হাজার একশত টাকা মূল্যের ১১হাজার ২০৭ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সেলিমকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
-বাবু/শোভা