প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৪:৩৭ পিএম (ভিজিট : ৩০৫)

X
চট্রগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কায় ১ জন নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে প্রাইভেটে কারে থাকা তিন যাত্রী। তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত কার চালক চট্রগ্রাম উপজেলা বোয়ালখালির দক্ষিন করলবেঙ্গা গ্রামের জালাল আহমেদের ছেলে মোঃ ফোরকান (৪৫)। আহতরা হচ্ছে মোঃ শহিদুল্লাহ (৫৫) জাহানারা বেগম (৪৫) ও আরাফাত হোসেন(১৫)। তাদের বাড়ি বেগমগঞ্জ নোয়াখালী।
আজ শুক্রবার (১২ আগষ্ট) সকাল ৬ টা ৪৫ মিনিটের সময় উপজেলার বাড়বকুণ্ড বাজারে এঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাড়বকুণ্ড বাজারে মহাসড়কের পাশে পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। নোয়াখালী থেকে আসা একটি কার বেপরোয়া গতিতে এসে মুহুর্তের মধ্যে প্রাইভেট কার ট্রাকের পিছনে ধাক্কা দেয়।
এসময় ঘটনাস্থলেই মারা যান কার চালক ফোরকান। আহত হন কারে থাকা তিন যাত্রী। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।
এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মোঃ নুরুল আলম দুলাল বলেন, সকালবেলা বাড়বকুণ্ড বাজারে দাঁড়ানো ট্রাকের পিছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে চালক ঘটনাস্থলে নিহন হয়। এবং আহত হন তিনজন। নিহতের লাশ বার আউলিয়া হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বারআউলিয়া হাইওয়ে থানার এস আই জসিম বলেন, এ দুর্ঘটনায় কার চালক ঘটনাস্থলে মারা যান। গাড়িতে থাকা স্বামী- স্ত্রীসহ তিন জন যাত্রী আহত হন। এদের মধ্যে তাদের বাচ্চা গুরুতরুভাবে আহত হয়। তাদের চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। কারটি হাইওয়ে থানায় রয়েছে বলে জানান তিনি।
-বাবু/শোভা