সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু

সরকারি তিতুমীর কলেজ প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের স্নাতক প্রথম বর্ষের (২০২১-২২) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ বিজ্ঞান

2022-08-12T17:14:25+00:00
2022-08-12T17:14:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু
সরকারি তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৫:১৪ পিএম   (ভিজিট : ২৮৮)
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের স্নাতক প্রথম বর্ষের (২০২১-২২) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর ১৪টি কেন্দ্রে একযোগে বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাত কলেজ ও ভিন্ন ৭ টি কেন্দ্রসহ মোট ১৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কেন্দ্রগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (পুরোনো হোম ইকনোমিকস কলেজ), আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুলে একটি ও কলেজে একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের পরীক্ষা হবে ১২০ নম্বরের। সেখানে মূল পরীক্ষায় থাকবে ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর মোট ২০ নম্বর থাকবে।

এবার বিজ্ঞান অনুষদে ছয় হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৯ হাজার ৫১৭টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন ছয়জন শিক্ষার্থী।


-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy