নবীনগরে মাদক সেবনকারীর ৬ মাসের কারাদন্ড

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে শুক্রবার (১২ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাদকসেবীকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ

2022-08-12T18:30:55+00:00
2022-08-12T18:30:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নবীনগরে মাদক সেবনকারীর ৬ মাসের কারাদন্ড
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৬:৩০ পিএম   (ভিজিট : ৩৪৩)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে শুক্রবার (১২ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাদকসেবীকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

ওই দন্ডপ্রাপ্ত আসামী রসুল্লাবাদ গ্রামের জাহের মিয়ার ছেলে মোহাম্মদ ইমরান হোসেন (৩০)। মাদক নিয়ন্ত্রণ অভিযানকালে মাদকাসক্ত হয়ে মাতলামি করার সময় তাকে হাতে নাতে আটক করা হয়। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে তা ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন। অভিযানে সহযোগিতা করেন নবীনগর থানার এসআই মো. রনি সোরে রানার ও সঙ্গীয় ফোর্স। 

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy