রাঙ্গবালীতে বিশেষ অভিযানে বেহুন্দি জাল জব্দ
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৭:৫৯ পিএম (ভিজিট : ২৫৩)

X
দেশীয় প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধির লক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা করেছে মৎস্য বিভাগ।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল হক বাবুল এর নেতৃত্বে মৌডুবী ইউনিয়নের বিভিন্ন খালে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় খাল থেকে অবৈধ জাল উদ্ধার করে মৌডুবী বাজার সংলগ্ন মাঠে প্রকাশ্যে পুরিয়ে বিনষ্ট করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ টাকা।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল হক বাবুল বলেন, ‘দেশীয় মাছের প্রজনন বৃদ্ধিতে খালগুলোতে অভিযান পরিচালনা করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
-বাবু/ফাতেমা