গলাচিপায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় একটি খাল থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১২

2022-08-12T20:29:12+00:00
2022-08-12T20:29:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গলাচিপায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৮:২৯ পিএম   (ভিজিট : ২৬৮)
X

পটুয়াখালীর গলাচিপায় একটি খাল থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর  ১২ ঘটিকার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের  বাউরিয়া গ্রামের মুশুমী খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের মুশুমী খালে স্থানীয় কয়েকজন ওই নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তারা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী পাঠানো হয়েছে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy