কলমাকান্দায় ভারতীয় মদসহ আটক-২

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী এলাকা হতে সাত বোতল ভারতীয় মদ সহ দুইজনকে আটক করে পুলিশ।১২ আগষ্ট

2022-08-13T11:32:50+00:00
2022-08-13T11:32:50+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় ভারতীয় মদসহ আটক-২
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ১১:৩২ এএম   (ভিজিট : ৩২৪)
X

নেত্রকোনার কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী এলাকা হতে সাত বোতল ভারতীয় মদ সহ দুইজনকে আটক করে পুলিশ।

১২ আগষ্ট (শুক্রবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে সিদলী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

পুলিশ তদন্ত কেন্দ্রের তথ্য মতে, আটককৃতরা হলেন রিয়াজ উদ্দিন (২৭), পিতা- হাসেন আলী, মিজান মিয়া (২৮), পিতা- মফিজউদ্দিন, উভয়েই উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও গ্রামের বাসিন্দা। পাঁচগাও সীমান্ত হতে মদ সংগ্রহ করে নেত্রকোনা জেলা শহরের উদ্দেশ্যে যাবার পথে আটক হয় তারা।

সিদলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক উজ্জ্বল কান্তি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্ষুদ্র সিধলী এলাকা হতে দুজনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


-বাবু/শোভা







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy