সখীপুরে তিন সন্তানের জননী হলেন আঁখি আক্তার

সিরাজুস সালেকীন, (সখীপুর) টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

সখীপুরে একই সাথে তিন সন্তানের (এক মেয়ে দুই ছেলে) মা হলেন এক জননী আঁখি আক্তার। ওই তিন সন্তানের

2022-08-13T11:35:41+00:00
2022-08-13T11:35:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সখীপুরে তিন সন্তানের জননী হলেন আঁখি আক্তার
সিরাজুস সালেকীন, (সখীপুর) টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ১১:৩৫ এএম   (ভিজিট : ২৯৬)
X

সখীপুরে একই সাথে তিন সন্তানের (এক মেয়ে দুই ছেলে) মা হলেন এক জননী আঁখি আক্তার। ওই তিন সন্তানের জননী উপজেলা বহুরিয়া গ্রামের সৌদি আরব প্রবাসী মেহেদী হাসান খোকনের সহধর্মিণী। আজ শনিবার সখীপুরের নিউ শুভেচ্ছা নার্সিং হোমে বিকেল ৩ টার দিকে তিন সন্তানের জননী আঁখি আক্তারের সিজার অপারেশন সফলভাবে সম্পন্ন করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ শাহনাজ বেগম নাজ।

ডাঃ শাহনাজ বেগম নাজ বলেন, তিন সন্তানের জননী আঁখি আক্তার ইনফারটিলিটি সমস্যায়  ভুগতেছিল। বাচ্চা হওয়ার চিকিৎসা দেওয়ার পর একই সাথে তিনটা টা বাচ্চা কনসেপ্ট করেছে। পরবর্তীতে আল্ট্রা করার মাধ্যমে অবগত হলাম আঁখি আক্তারের গর্ভে এক মেয়ে ও দুই ছেলে । দীর্ঘদিন চিকিৎসার পর সফলভাবে তিন সন্তানের জননী আঁখি আক্তারের সিজার সফলভাবে করতে পেরেছি। মহান রাব্বুল আলামীনের অশেষ রহমতে ওই তিন সন্তানের জননী ও ভুমিষ্ঠ হওয়া তিন সন্তান সুস্থ আছেন।

তিন সন্তানের জননী আঁখি আক্তারের বাবা আইয়ুব আলী খান বলেন, আমার মেয়ের তিন সন্তান (এক মেয়ে ও দুই ছেলে) হয়েছে। মহান রাব্বুল আলামীনের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আমাদের বাড়ী ও আমার মেয়ে আঁখি আক্তারের স্বামীর বাড়ীর সকল আত্মীয়-স্বজন খুব খুশি হয়েছি, খুবই আনন্দিত হয়েছি। আমার মেয়ে আঁখি আক্তার ও তিনজন নাতি আপনাদের সকলের দোয়ায় সুস্থ আছেন।

-বাবু/শোভা







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy