কালিহাতীতে নবম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে সিজান (১৫) নামের নবম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৩ আগস্ট) সকালে কালিহাতী

2022-08-13T17:54:24+00:00
2022-08-13T17:54:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে নবম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৩৬৭)
X

টাঙ্গাইলের কালিহাতীতে সিজান (১৫) নামের নবম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ আগস্ট) সকালে কালিহাতী পৌরসভার পূর্ব বেতডোবা নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সিজান পূর্ব বেতডোবা গ্রামের হারুন অর রশিদের ছেলে ও কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় আজ (১৩ আগস্ট) ভোরে সিজানের দাদা ফজরের নামাজ শেষে সিজানকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য ডাক দেয় কিন্তু বার বার ডাকা সত্তেও সিজান কোন সাড়াশব্দ না করায় সিজানের দাদা দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে সিজান মশাড়ির কাপড় দিয়ে ফাঁসিতে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে সিজানের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy