আখাউড়ায় প্রখ্যাত শাহপীর কল্লা শহীদ (রহ.) জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রখ্যাত পীর কল্লা শহীদ (রহ.) জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের খড়মপুরস্থ কল্লা

2022-08-13T18:28:10+00:00
2022-08-13T18:28:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় প্রখ্যাত শাহপীর কল্লা শহীদ (রহ.) জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৬:২৮ পিএম   (ভিজিট : ৪৫৯)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রখ্যাত পীর কল্লা শহীদ (রহ.) জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের খড়মপুরস্থ কল্লা শহীদ (রহ.) মাজার শরীফের হলরুমে  ‘হযরত সৈয়দ আহাম্মদ গেছুদারাজ শাহপীর কল্লা শহীদ (রহ.)’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম (মিন্টু), গ্রন্থের লেখক অত্র মাজারের খাদেম কাজী নজরুল ইসলাম খাদেম, অধ্যাপক কবি মহিবুর রহিম, খাদেম গ্রুপের চেয়ারম্যান এম.এন.এইচ খাদেম দুলাল, সাবেক পৌর কাউন্সিলর ও মাজার কমিটির সদস্য কাজী লিটন খাদেম, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোঃ আখতার হোসেন, কাজী আবুল বাশার খাদেম প্রমুখ। 

গ্রন্থের লেখক কাজী নজরুল ইসলাম খাদেম বলেন আমি কোন ইতিহাস বেত্তা নই। তবুও, কল্লা শহীদ  (রহ.)  মাজারের নাম শুনেনি এমন লোক খুবই কমই পাওয়া যাবে। তিনি ছিলেন একজন আজন্ম ইসলামী আন্দোলনের সিপাহসালার। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি ইসলামের জন্য কাজ করে গেছেন। সাধারণ  ভক্ত ও অনুসন্ধিৎসু মানুষের নিকট তার পবিত্র জীবন তুলে ধরার দায়িত্ব অনুভূব করে বইটি লেখা হয়েছে। পাঠকরা যদি কিছুটা উপকৃত হয় তাহলেই এ প্রয়াস সার্থক হবে । 

বক্তারা কল্লা শহীদ (রহ.) জীবনীর উপর বই লেখায় লেখকের প্রশংসা করেন এবং বইটির সফলতা কামনা করেন। 

আলোচনা শেষে দোয়া পাঠ করা হয়। পরে অতিথিরা গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। 

উল্লেখ্য, পৌরশহরের খড়মপুরে কল্লা শহীদ (রহ.) মাজার শরীফ। প্রতি বছর ১০ আগষ্ট থেকে ১৬ আগষ্ট পর্যন্ত সপ্তাহ ব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়। ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে মাজার এলাকায় । গত ২ বছর করোনার কারণে ওরশ হয়নি। ২ বছর বন্ধের পর এবার ওরশ উদযাপিত হচ্ছে।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy