অভিভাবক ও শিক্ষকদের মধ্যে একটি কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে হবে : পুলিশ কমিশনার

জিহাদ রানা, বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ আগস্ট সকাল ১১ টায় কোতোয়ালি মডেল থানা

2022-08-13T18:48:17+00:00
2022-08-13T18:48:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অভিভাবক ও শিক্ষকদের মধ্যে একটি কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে হবে : পুলিশ কমিশনার
জিহাদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৬:৪৮ পিএম   (ভিজিট : ২৫৮)
X

বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।  শনিবার ১৩ আগস্ট সকাল ১১ টায় কোতোয়ালি মডেল থানা চত্বরে থানার নিয়মিত মাসিক আয়োজন ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার।

কোমলমতি শিক্ষার্থীদের আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট অভিভাবকদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষকদেরকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার সন্তান বাসা থেকে বের হয়ে হয়ে কোথায় যাচ্ছে? নিয়মিতভাবে স্কুল-কলেজে যাচ্ছে কিনা? পিতা-মাতা হিসেবে এটা দেখা আপনার নৈতিক দায়িত্ব।

তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীরা নিয়মিতভাবে স্কুল-কলেজে আসছে কিনা এ বিষয়ে সংশ্লিষ্ট অভিভাবকদেরকে নিয়মিতভাবে অবহিত করা। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি সুসমন্বয় ই পারে কোমলমতি শিক্ষার্থীদের চলার পথকে বহুলাংশে মসৃণ করতে।

শতভাগ জবাবদিহিতা নিশ্চিত কল্পে ওপেন হাউজ ডে’র শুরুতেই যথারীতি বিগত ওপেন হাউজ ডে’ তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত সকল সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ ও তার বাস্তবায়ন করেছেন সেই সংক্রান্তে একটি বিবরণী (মিউনিট) পুঙ্খানুপুঙ্খ ভাবে আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।

অতঃপর উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে, প্রধান অতিথি উস্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি সরেজমিনে কোতয়ালী মডেল থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা সহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মো. আলী আশরাফ ভুঞা বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালি মডেল থানা মোসা. শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার-ট্রান্সপোর্ট সাদ্দাম হোসেইন, সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা-এস্টেট মো. মেহেদী হাসান, অফিসার ইনচার্জ কোতােয়ালি মডেল থানা আজিমুল করিম, পুলিশ পরির্দশক(তদন্ত) লোকমান হোসেন সহ থানার সকল অফিসার-ফোর্স ও বিভিন্ন সেবা প্রত্যাশী।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy