ডোমারে পরিত্যক্ত স্কুল ঘর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারে একটি বে সরকারী স্কুলের পরিত্যক্ত ঘরের ভিতর থেকে প্রসেনজিৎ কুমার রায়(১৮) নামে এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

2022-08-13T18:54:15+00:00
2022-08-13T18:54:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে পরিত্যক্ত স্কুল ঘর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৬:৫৪ পিএম   (ভিজিট : ৬০৬)
X

নীলফামারীর ডোমারে একটি বে সরকারী স্কুলের পরিত্যক্ত ঘরের ভিতর থেকে প্রসেনজিৎ কুমার রায়(১৮) নামে এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার( ১৩ আগস্ট) দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা সাহেব ভিলা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে উক্ত ঘটনাটি ঘটে।  মৃত প্রসেনজিৎ  বড়গাছা বানিয়াপাড়ার পুষুুনাথ রায়ের ছেলে ও উত্তর চওড়া বড়গাছা কলেজের এইচএসসি শিক্ষার্থী।

মৃত প্রসেনজিতের মামা সুভাষ চন্দ্র জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। রাতে এলাকার ও আত্মীয় স্বজনের বাড়ীতে খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকাল ১১টার পরে খবর পাই বাড়ীর পাশে একটি স্কুল ঘরে তার লাশ পাওয়া গেছে।

নিহতের চাচাতো ভাই উত্তম কুমার জানায়, সকালে বানিয়াপাড়ার সন্নাসী মন্দিরে প্রসাদ খেয়ে স্কুলে পানি খাওয়ার জন্য আসলে আমার সাথে থাকা সুভাষ নামে একজন জানান স্কুলের ঘরের ভিতর একজন ঝুলে রয়েছে। আমরা দরজা দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে দেখি আমার ভাই প্রসেনজিৎ গলায় দড়ি দিয়ে স্কুল ঘরের স্বরের সাথে ঝুলে রয়েছে। আমি দৌড়ে গিয়ে তাকে জাপটে উপরের দিকে তুলি। এ সময় আমার চাচাতো ভাই সুভাষ কাচিঁ, দা দিয়ে দড়ি কেটে দিলে তাকে আমরা নিচে নামাই।

বড়গাছা সাহেব ভিলা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিহতের কাকা শৈলেন চন্দ্র রায় বলেন, করোনাকালীন সময় হতে বিদ্যালয়টিতে পাঠদান বন্ধ রয়েছে। বন্ধ বিদ্যালয়ের একটি রুমে প্রসেনজিতের লাশ পাওয়া যায়।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রসেনজিতের লাশ পাঠানো হয়েছে।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy