শালুয়াভিটা আলিম মাদ্রাসার উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও শোকাবহ আগস্ট উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া

2022-08-13T19:02:57+00:00
2022-08-13T19:02:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শালুয়াভিটা আলিম মাদ্রাসার উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৭:০২ পিএম   (ভিজিট : ৩৪৭)
X

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও শোকাবহ আগস্ট উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 

শনিবার (১৩ আগষ্ট) সকালে অত্র মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে শালুয়াভিটা আলিম মাদ্রাসা উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শালুয়াভিটা আলিম মাদ্রাসা গভনিং বডি সভাপতি প্রভাষক  আলহাজ্ব মোঃ নরুল ইসলাম এর সভাপিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রাখেন,স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  এ্যাডঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সজল,খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশেদুল হাসান রশিদ মোল্লা, খোকশাবাড়ী  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  হেলাল উদ্দিন, সেচ্ছাসেবক লীগের  আল আমিন  তালুকদার,  খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক  আব্দুর রউফ মুকুল প্রমুখ।  

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত বলেন, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে প্রতিষ্ঠান উন্নয়নের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের হাল ধরবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণ, রাসেল ডিজিটাল ল্যাব প্রদানসহ নানা উন্নয়ন সহ প্রতিটি প্রতিষ্ঠানের শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করেছে সরকার । শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে শিক্ষা অর্জন করতে পারে সেজন্য শিক্ষকসহ ম্যানেজিং কমিটির দায়িত্ব অনেক। আপনারা দায়িত্ব পালন করুন। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদক ও বাল্যবিবাহ বন্ধে এগিয়ে আসার আহবান জানান তিনি। 

এসময়  সাবেক জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক  আনোয়ার হোসেন ফারুক, ইউপি সদস্য  সিরাজুল ইসলাম সহ অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy