লক্ষ্মীপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মিলাদ দোয়া ও খাদ্য বিতরণ
মো.আজম, রায়পুর (লক্ষ্মীপুর)
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৭:১৯ পিএম (ভিজিট : ৩১৫)

X
১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের শাহাদাৎ বার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে মিলাদ,দোয়া,বৃক্ষরোপন কর্মসূচি ও খাদ্য বিতরণ করা হয়েছে।
শনিবার জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে জেলা শহরের বিভিন্ন স্থানে উক্ত কর্মসূচী পালন করা হয়। বায়েজীদ ভূঁইয়া বলেন, ১৫আগষ্ট কালো রাত্রিতে বঙ্গবন্ধু ও তার স্ব-পরিবারকে যারা হত্যা করেছে আমি সেই নারকীয় হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই এবং সকল শহীদদের আত্মার মাঘফেরাত কামনা করছি।
-বাবু/ফাতেমা