নোবিপ্রবিতে The STEMEd Club আয়োজিত পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নোবিপ্রবি প্রতিনিধি

সারাবাংলা

শোকাবহ আগস্ট উপলক্ষে পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) The

2022-08-14T10:42:35+00:00
2022-08-14T10:42:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নোবিপ্রবিতে The STEMEd Club আয়োজিত পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ আগস্ট, ২০২২, ১০:৪২ এএম   (ভিজিট : ৩৪৪)
X

শোকাবহ আগস্ট উপলক্ষে পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) The STEMEd Club। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'আমার দেখা নয়াচীন',  'অসমাপ্ত আত্মজীবনী', 'কারাগারের রোজনামচা' গ্রন্থগুলোর উপর এই পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গত রবিবার (৭ আগস্ট) দুপুর ২.৩০টায় উদ্বোধন হওয়া এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের ৪টি আবর্তনের (১৩তম, ১৪তম, ১৫তম, ১৬তম) শিক্ষার্থীরা অংশ নিয়েছে। আজ শনিবার(১৩ আগস্ট, ২০২২) এই পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'আমার দেখা নয়াচীন', 'অসমাপ্ত আত্মজীবনী' এবং 'কারাগারের রোজনামচা' গ্রন্থগুলোর উপর  হওয়া এই কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিমের সদস্যরা হচ্ছে  জোবায়ের কবির(১৪ তম ব্যাচ), আল জকি হোসেন(১৫তম ব্যাচ) এবং আছমা আক্তার মিতু(১৬তম ব্যাচ)। রানার্সআপ টিমের সদস্যরা হচ্ছে তাসনিম তাবাসসুম অরিন(১৪তম ব্যাচ), আমিনুল ইসলাম বুলবুল(১৫ তম ব্যাচ) এবং অভি সূত্রধর(১৬তম ব্যাচ)।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। তিনি বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও বঙ্গবন্ধু রচিত বই তুলে দেন।  এছাড়াও অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক বিপ্লব মল্লিক, শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জি. এম রাকিবুল ইসলাম, The STEMEd Club এর মডারেটর সহকারী অধ্যাপক এস. এম. মুশফিকুর রহমান আশিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর এ ধরণের আয়োজন নতুন প্রজন্মকে বাঙালি জাতির জনক ও স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে জানতে সহায়তা করবে। একই সাথে এতে শিক্ষার্থীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে’, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

উপ- উপাচার্য অধ্যাপক ড.আব্দুল বাকী বলেন, 'একটা মানুষ দেশকে কী পরিমাণ ভালোবাসলে বলতে পারেন, 'আমার সবচেয়ে বড় শক্তি আমি আমার দেশের মানুষকে ভালবাসি। আমার সবচেয়ে বড় দুর্বলতা আমি তাদেরকে খুব বেশি ভালোবাসি।' আমাদের মনে রাখতে হবে, বঙ্গবন্ধু একটি দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের এগিয়ে যেতে হবে।'

নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন বলেন, 'বাংলাদেশ আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরস্পরের পরিপূরক। দেশের উৎস খুঁজতে গেলে সর্বত্রই এটি প্রমাণিত হয়। পরাধীনতার নাগপাশ থেকে মুক্তির পাশাপাশি দেশের অর্থনৈতিক মুক্তি, শিক্ষা, সংস্কৃতিসহ সব খাতে অভূতপূর্ব যে জাগরণ তার সবকিছুর মূলে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।' এসময় কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও শিক্ষা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক বিপ্লব মল্লিক। 

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে The STEMEd Club এর মডারেটর এস. এম. মুশফিকুর রহমান আশিক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত সকলকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন। এরপর তিনি 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৬শে জুন নোয়াখালীর মাইজদী কোর্টের জনসভার কথা স্মরণ করিয়ে দেন। এ জনসভায় বঙ্গবন্ধু বলেছিলেন, 'মৃত্যুকে আমি ভয় করিনা মেশিনগানের সামনে আমি বুক পেতে দাঁড়াতে পারি।' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৭’র দেশভাগের পর থেকেই স্বাধীনতার বীজ বপন করেছিলেন। তার সব আন্দোলন, সংগ্রামের লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা। জীবনের শুরু থেকেই আপসহীন মনোভাবের বঙ্গবন্ধু কখনোই দেশের স্বাধীনতার বিকল্প কিছু ভাবেননি। এ কারণেই দীর্ঘ সংগ্রাম শেষে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তিনি বঙ্গবন্ধু ও বাংলাদেশকে এক ও অভিন্ন সত্তা হিসেবে উল্লেখ করে সকলকে বাংলাদেশের সমৃদ্ধির লক্ষে একসাথে কাজ করার আহবান জানান। তাঁর বক্তব্যের শেষে তিনি প্রতিযোগিতাটি আয়োজনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা এবং যারা অংশ নিয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, The STEMED Club ২০১৯ সালের ২৪শে জুলাই আনুষ্ঠানিকভাবে নোবিপ্রবিতে যাত্রা শুরু করে। শিক্ষার প্রচার ও প্রসার নিয়ে এই ক্লাবটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।


-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy