প্রকাশ: রোববার, ১৪ আগস্ট, ২০২২, ১০:৫২ এএম আপডেট: ১৪.০৮.২০২২ ১০:৫৪ এএম (ভিজিট : ৩৪২)

X
চট্রগ্রামের সীতাকুণ্ডে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্য তৈরীর অভিযোগে চার হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৩ জুলাই) সন্ধা ৬ টার সময় পৌরসদর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।
এসময় সীতাকুণ্ড পৌরসদর বাজারে অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষন আইনে হোটেলের রান্নাঘর অপরিষ্কার নোংরা পরিবেশে খাবার পরিবেশন করার দায়ে চারটি খাবার হোটেলকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, পৌরসদর বাজারে কয়েকটি হোটেলে অপরিচ্ছন্ন রান্নাঘর ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে চারটি খাবার হোটেল মালিককে জরিমানা করা হয়। এছাড়া খাবার হোটেলেগুলোতে প্রয়োজনীয় কাগজপত্র তদারকি ও পরিষ্কার পরিচ্ছন্নতা যাচাই করতে পৌর সদর বাজারে বেশকিছু খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও নোংরা পরিবেশের জন্য আল-আমিন হোটেল এন্ড রেস্তোরাকে ১০ হাজার টাকা, সৌদিয়া রেস্তোরাকে ৫ হাজার, রাজবাড়ি রেস্টুরেন্ট এণ্ড পার্টি সেন্টারকে ৫ হাজার ও ভাই ভাই হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহাদাত হোসেন বলেন, বাজার মনিটরিং ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাবার হোটেল গুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য হোটেলগুলোতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। হোটেলে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
-বাবু/শোভা