
X
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা, এরই প্রতিবাদে আওয়ামী লীগের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) রাত অনুমান সাড়ে ৪ টায় মাঠের পেছন দিক থেকে এসে আশ্রয়ণ প্রকল্পের ৭ ও ৮ নম্বর ঘর দুটিতে পাট কাঠি ও পাট দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ঘর দুটির টিন কাঠ ক্ষতি হয়েছে।
এদিকে শনিবার ১৩/০৮/২০২২ বিকাল ৪ টায় উপজেলা প্রশাসন উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ের উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম (ইউএনও) বলেন, শুরু থেকেই দুষ্কৃতিকারী ও দূর্বৃত্তরা মাঠ রক্ষার নামে সরকার বিরোধী আন্দোলন করছে। তাদের মূল উদ্দেশ্য উপজেলা প্রশাসনকে ভিকটিমাইজ করে সরকারকে বিবৃত করা।
তিনি উল্লেখ বলেন, ১.৮৭ একর জায়গা এর মধ্যে ৭৬ শতাংশ জায়গা কতিপয় ব্যক্তিদের দখলে ছিল। দখলকৃত .৪৬ শতাংশ জায়গার জমির শ্রেনী পরিবর্তন করে ২৩টি ঘর নির্মানের কাজ শুরু হলেও এখন ২৪ শতাংশ জমিতে ১২টি আশ্রয়ন প্রকল্পের ঘর তৈরী করা হচ্ছে। মাঠের জন্য জায়গা থাকছে ১.৬৩ একর। মাঠকে ইসু করে দঃস্কৃতিকারীরা প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের বিরুদ্ধে একটি ইসু তৈরী করছে।
প্রেস ব্রিফিংয়ে উদ্ভূত পরিস্থিতিতে গণ গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকগণের প্রশ্নের জবাবে কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম জানান, কোন গণগ্রেফতার নয়, বরং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই ঘটনার সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রেস বিফিং আরো উপস্থিত ছিলেন, কেন্দুয়া পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এদিকে, বলাইশিমুলে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের দুটি ঘরে দুর্বৃত্তদের আগুন ধরিয়ে দেয়ার প্রতিবাদে মাঠে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে কেন্দুয়া উপজেলাধীন বলাইশিমুল ইউনিয়ন আওয়ামীলীগ।
শনিবার (১৩ আগস্ট) বিকেল ৫ টায় মানব বন্ধনসহ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌরমেয়র মোঃ আসাদুল হক ভঞা, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুল হাসান ভূইয়া, তাজুল ইসলাম তাজু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ উর রহমান বিপুল,বলাইশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক কামরুজ্জামান ঝুমান প্রমূখ।
তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যারা মাঠ রক্ষার নামে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম করছেন, তারাই মূলত চাননা, মাঠ রক্ষা হোক। তারা চান, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের উচ্ছেদ। মাঠ রক্ষা করেই প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠে তৈরী করা হচ্ছে আশ্রয়ন প্রকল্প। এতে মাঠও রক্ষা হচ্ছে, প্রকল্পও থাকছে।
-বাবু/শোভা