আটঘর-কুড়িয়ানা ঘুরে দেখলেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত

আনোয়ার স্বরূপকাঠি প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার আটঘর-কুড়িয়ানা এলাকার পেয়ারা বাগান ভ্রমন করলেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত এইচ.ই. মাকাওয়াদি সুমিতমোরশনিবার তিনি স্বরূপকাঠীতে এলে নেছারাবাদ

2022-08-14T12:35:09+00:00
2022-08-14T12:35:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটঘর-কুড়িয়ানা ঘুরে দেখলেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত
আনোয়ার স্বরূপকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ আগস্ট, ২০২২, ১২:৩৫ পিএম   (ভিজিট : ৩৪৫)
X

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার আটঘর-কুড়িয়ানা এলাকার পেয়ারা বাগান ভ্রমন করলেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত এইচ.ই. মাকাওয়াদি সুমিতমোরশনিবার তিনি স্বরূপকাঠীতে এলে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসেন ও নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবির হোসেন তাকে স্বাগত জানান। এসময় রাষ্ট্রদূত এইচ.ই. মাকাওয়াদি সুমিতমোরের সাথে তার দূতাবাসের বিভিন্ন কর্মকর্তারা ছিলেন।

রাষ্ট্রদূত এইচ.ই. মাকাওয়াদি সুমিতমোর স্বরূপকাঠী উপজেলার আটঘর-কুড়িয়ানা এলাকার পেয়ারা বাগানের নৈসর্গিক সৌন্দর্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে তিনি ভাসমান পেয়ারার হাট ও স্বরূপকাঠীর দর্শণীয় স্থানগুলো পরিদর্শণ করেন।

এসময় নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসেন সাথে থাই রাষ্ট্রদূত এইচ.ই. মাকাওয়াদি সুমিতমোর থাইল্যান্ড-বাংলাদেশের পর্যটনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার থাই রাষ্ট্রদূতকে দক্ষিনঞ্চলের বিভিন্ন পর্যটনের এলাকা ও এ খাতে বিনিয়োগের নানা দিক তুলে ধরেন।এ সময় আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠুন হালদার উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, থাইল্যান্ডের রাষ্ট্রদূত এইচ.ই. মাকাওয়াদি সুমিতমোর ও তার দূতাবাসের বিভিন্ন কর্মকর্তারা বাংলাদেশের বিভিন্ন পর্যটন এলাকাগুলো ঘুরে দেখছেন তারই অংশ হিসেবে স্বরূপকাঠী উপজেলার আটঘর-কুড়িয়ানা এলাকার পেয়ারা বাগান ভ্রমনে এলেন ।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy