বঙ্গবন্ধু হত্যার নেপথ্য নায়ক জিয়াউর রহমান : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্য নায়ক জিয়াউর

2022-08-14T16:06:47+00:00
2022-08-14T19:10:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধু হত্যার নেপথ্য নায়ক জিয়াউর রহমান : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ আগস্ট, ২০২২, ৪:০৬ পিএম  আপডেট: ১৪.০৮.২০২২ ৭:১০ পিএম  (ভিজিট : ৩০৫)
X

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্য নায়ক জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াই ক্ষমতা দখল করে ইনডেমনিটি আদেশকে আইনে পরিণত করেন এবং খুনিদের পৃথিবীর বিভিন্ন দূতাবাসে চাকরি দেন। জিয়া এবং তার পরিবারই হচ্ছে বঙ্গবন্ধু হত্যার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি।    

গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সকালে প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা, সাংবাদিকদের শীর্ষ নেতা, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বর্তমান সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, ডিইউজের সভাপতি সোহেল হাজার চৌধুরী সাধারণ সম্পাদক আক্তার হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল আলম, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী সহ বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সেমিনার উপকমিটির আহ্বায়ক আইয়ুব ভুঁইয়া।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীলভাবে কমলে আবারও দাম সমন্বয় করা হবে। তিনি বলেন, আজকে সারা বিশ্বে অস্থিরতা চলছে। একদিকে করোনা মহামারি এখনো চলছে, আরেক দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান। আবার চীন-তাইওয়ান আরেকটি টেনশন তৈরি করা হয়েছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী আজ অস্থিরতা। পৃথিবীর কোনো জায়গায় অস্থিরতা হলে তার আঁচর সব জায়গায় লাগে। সেটি আঁচর যে বাংলাদেশে লাগেনি তা নয়। সেই কারণেই তেলের বাজার অস্থির। যে তেল আজ থেকে এক বছর আগে ৭০ ডলার ছিল, সেই তেল ১৭০ ডলারে গিয়ে দাঁড়িয়েছে। আবার কমে সেটা ১২০-৩০ ডলারে নেমেছে। এখনো আগের মূল্যের প্রায় দ্বিগুণ।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে সরকার তেলের মূল্য দ্বিগুণ করেনি। আমাদের দেশে সরকার পাশের বাড়ি পশ্চিমবঙ্গে সমপরিমাণ করেছে। আজকের তথ্য, আমাদের দেশে ১১৪ টাকা ডিজেল, কলকাতায় ১১৬ টাকা। ভারতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে দামের ব্যবধান হয়। আমাদের বিবেচনা করতে হয় পশ্চিমবঙ্গের দাম। পশ্চিমবঙ্গে অকটেন ও পেট্রোলের মূল্য আমরা বৃদ্ধি করার পরে যা দাঁড়িয়েছে তাদের ওখানেও তাই। সমন্বয় করা হয়েছে। এটি নিয়ে যেভাবে হাউকাউ চারিদিকে, সারা পৃথিবীতে কিন্তু আজকের এই অস্থিরতা। সারা পৃথিবীতেই এই পরিস্থিতি। আমরা ইতোমধ্যে বলেছি, বিশ্ব বাজারে যখন তেলের দাম স্থিতিশীলভাবে কমবে তখন তেলের মূল্য সমন্বয় করা হবে।

মূল্যস্ফীতি নিয়ে আজকের কাগজে বড় বড় প্রতিবেদন। গণমাধ্যমে প্রতিবেদন হবে, তাতে আমি দোষ দেখি না কিন্তু সেটির সঙ্গে বিশ্বে কী হয়েছে সেটিও যদি বলা হয় তাহলে আমি মনে করি সঠিক সাংবাদিকতা হয়। আমি শুধু বাংলাদেশের কথা বললাম, পাশের দেশে কী হচ্ছে সেটি বললাম না তাহলে তো জনগণ বিভ্রান্ত হবে, বলেন তথ্যমন্ত্রী।বিভিন্ন দেশের মূল্য স্ফীতির পরিসংখ্যান তুলে ধরে হাছান মাহমুদ বলেন, আমাদের দেশের মূল্যস্ফীতি কম বলে আমরা স্বস্তিদায়ক বলছি তা নয়, আমরা চেষ্টা করছি।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy