কেন্দুয়ায় আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসটি যথাযোগ্য মর্যাদায়

2022-08-15T14:04:48+00:00
2022-08-15T14:04:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ২:০৪ পিএম   (ভিজিট : ৩০১)
X

নেত্রকোনার কেন্দুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে দলীয় কার্যালয় থেকে শোক র‍্যালি মাধ্যমে কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

র‍্যালি পরবর্তী বঙ্গবন্ধু ম্যুরালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূইয়া।

আরো উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ শাহজাহান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়া, মোঃ তাজুল ইসলাম, মোঃ শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক তালুকদার কনক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম আঙ্গুর, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ছিদ্দিকুর রহমান, কেন্দুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনা আক্তার, সাধারণ সম্পাদক সুলতানা পারভীন পপি, কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির আলম ভূইয়া, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফণী ভূষণ ভদ্র মাধু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কল্যাণী হাসানসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ, কেন্দুয়া উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। 


-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy