আওয়ামী লীগের কর্মীরা গা ঝাড়া দিয়ে উঠলে ষড়যন্ত্রকারীরা ভেসে যাবে: সমাজকল্যাণমন্ত্রী

কালীগঞ্জ,(লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, যত ষড়যন্ত্র হোক না কেন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ,

2022-08-15T16:01:14+00:00
2022-08-15T16:01:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের কর্মীরা গা ঝাড়া দিয়ে উঠলে ষড়যন্ত্রকারীরা ভেসে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
কালীগঞ্জ,(লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৪:০১ পিএম   (ভিজিট : ২৫৩)
X

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, যত ষড়যন্ত্র হোক না কেন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগসহ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের কর্মীরা গা ঝাড়া দিয়ে উঠলে ষড়যন্ত্রকারীরা ভেসে যাবে।

মন্ত্রী আজ, বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন কালীগঞ্জ উপজেলা শাখা, লালমনিরহাট আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বের মাধ্যমে আগুন সন্ত্রাসীদের আমরা প্রতিহত করেছি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যাকান্ডের দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বিচারের মাধ্যমে হত্যাকারীদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন।

মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সব সময় যেভাবে তাঁর পাশে ছিলেন সব সময় সেভাবে থাকবেন। ১৫ আগস্টের মত কোন ঘটনা যেন এদেশে আর না ঘটে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার জন্য মন্ত্রী আহ্বান জানান।

মন্ত্রী আরো বলেন, ৪৭তম শাহাদাত বার্ষিকীতে নতুনভাবে আত্মপ্রত্যয়ী হয়ে পরবর্তী নির্বাচনে শেখ হাসিনাকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রদান করে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বিজয়ী করে ষড়যন্ত্রকারী হায়েনাদের দেখিয়ে দিতে হবে।

মন্ত্রী বলেন, শোক দিবসের সভা থেকে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব। মন্ত্রী কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে শুরু হোক আমাদের নির্বাচনের পদযাত্রা; আগামী নির্বাচনে বিজয় নিয়ে আমরা ঘরে ফিরে যাব।

মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ নিয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, তিনি জীবনের মূল্যবান সময় জেলখানায় কাটিয়েছিলেন। পাকিস্তানের শাসকগোষ্ঠী তাকে জেলখানার বাইরে আসতে দিতে চায়নি, যেন আন্দোলন সংগ্রাম মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে। মন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে কাজ করার জন্য তৃণমূলের নেতা-কর্মীদের আহ্বান জানান।

বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  রাকিবুজ্জামান আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখা ও মোঃ মিজানুর রহমান মিজান (মিজু), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখা। 

এর আগে মন্ত্রী কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করেন এবং কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং জাতীয় শোক দিবসের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy