রায়পুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোকদিবস পালন

মো.আজম,রায়পুর (লক্ষ্মীপুর)

সারাবাংলা

লক্ষ্মীপুরের রায়পুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোকদিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালন

2022-08-15T16:53:12+00:00
2022-08-15T16:53:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রায়পুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোকদিবস পালন
মো.আজম,রায়পুর (লক্ষ্মীপুর)
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৪:৫৩ পিএম   (ভিজিট : ২৮৫)
X

লক্ষ্মীপুরের রায়পুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোকদিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।

দিনের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ,মিলাদ-দোয়া,আলোচনা সভা,চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানান কর্মসূচির মধ্যে দিনটিকে পালন করে উপজেলা প্রশাসন,আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অংগ সংগঠন। 

আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন ও আত্মত্যাগের উপর বক্তব্য প্রদান করেন লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য এড.নুর উদ্দিন চৌধুরী নয়ন,রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ,সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান,কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ,আবুসাঈদ জুটন প্রমুখ । 

দিনটিকে কেন্দ্র করে উপজেলার সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy