গোমস্তাপুরে জাতীয় শোক দিবস উদযাপন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে গোমস্তাপুর উপজেলা প্রশাসন

2022-08-15T17:49:31+00:00
2022-08-15T17:49:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুরে জাতীয় শোক দিবস উদযাপন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৫:৪৯ পিএম   (ভিজিট : ২৭১)
X

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে গোমস্তাপুর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচীর আয়োজন করে। সোমবার  সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ৮ টায়  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয় ও উপজেলা সভাকক্ষে আলোচনা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায়  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম,  অফিসার ইনচার্জ গোমস্তাপুর আলমাস আলি সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মাহফুজা খাতুন,  উপজেলা সাবেক  মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল হোসেন,  উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ তার পরিবার বর্গের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। 

এছাড়া ইসলামিক ফাউন্ডেশন  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।  উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, ইসলামিক ফাউণ্ডেশনের উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোস্তাক আহমেদ,  মডেল কেয়ারটেকার কাউসার জামান, ইমাম আঃ নুর প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবার বর্গের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। অপর দিকে তথ্য আপা অফিসের আয়োজনে বঙ্গবন্ধুসহ তার পরিবার বর্গের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। 

এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ  গোমস্তাপুর উপজেলা শাখা তার দলীয় কার্যালয়ে  বিভিন্ন কর্মসুচি আয়োজন সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করন, দলীয় ও কালো পতাকা   উওোলন,  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়  এ সময় উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ ০২ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামিলীগ সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, সাধারণ সম্পাদক গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌর আওয়ামীলীগ সভাপতি আঃ আজিজ, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু, সহ আওয়ামিলীগ নেতা নজরুল ইসলাম সহ অঙ্গসংগঠনের নেতা কর্মিবৃন্দ। পরে বঙ্গবন্ধুসহ তার পরিবার বর্গের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

অপরদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও প্রশাসক কমান্ড কাউন্সিল আসমা খাতুন। রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খান, অফিসার ইনচার্জ গোমস্তাপুর আলমাস আলি সরকার,  উপজেলা সাবেক  মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল হোসেন,  উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম,  বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনারর্দী, তাজ্জামুল হক সাপাটু, আ. মান্নান, মোজাম্মেল হক,মকবুল হোসেন, বাহার আলি প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy